গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্নবানাই (proshnobanai.com) শিক্ষকদের প্রশ্নপত্র তৈরির একটি ডিজিটাল সেবা। এই নীতিতে আমরা ব্যাখ্যা করি কোন তথ্য রাখি, কেন রাখি এবং কীভাবে সুরক্ষা করি।
১. আমরা কী তথ্য সংগ্রহ করি
- অ্যাকাউন্ট: নাম, ইমেইল, পাসওয়ার্ড (এনক্রিপ্টেড)
- প্রতিষ্ঠানের তথ্য: স্কুল/কোচিংয়ের নাম, ঠিকানা, মোবাইল নম্বর
- অর্ডার: প্যাকেজ, ফোন, ইমেইল, পেমেন্ট-সংক্রান্ত অর্ডার রেকর্ড
- ব্যবহার: আপনি যে প্রশ্নপত্র ও শীট তৈরি করেন
- টেকনিক্যাল: লগইন সেশন, ব্রাউজার কুকি যা সাইট চালাতে দরকার
২. তথ্য কেন ব্যবহার করি
অ্যাকাউন্ট চালাতে, প্যাকেজ এক্টিভ করতে, সাপোর্ট দিতে, নিরাপত্তা রক্ষা করতে এবং সেবার মান উন্নত করতে। আমরা আপনার প্রশ্নপত্র তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না।
৩. তথ্য শেয়ার
হোস্টিং, ইমেইল ও পেমেন্ট সহায়তার জন্য প্রয়োজনীয় সেবাদাতার সাথে সীমিত তথ্য শেয়ার হতে পারে। আইন অনুযায়ী চাহিদা ছাড়া অন্য কাউকে আমরা আপনার ব্যক্তিগত তথ্য দিই না।
৪. কুকি
লগইন সেশন ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। সাইট ব্যবহার করলে আপনি এতে সম্মতি দিচ্ছেন।
৫. তথ্য রাখার সময়
অ্যাকাউন্ট সক্রিয় থাকাকালীন এবং আইন/অ্যাকাউন্টিংয়ের জন্য প্রয়োজনীয় সময় পর্যন্ত তথ্য রাখা হয়। অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
৬. আপনার অধিকার
আপনার প্রোফাইলের তথ্য দেখা ও সংশোধন করা যায়। ভুল তথ্য সংশোধন বা অ্যাকাউন্ট বন্ধ করতে ইমেইল বা WhatsApp এ যোগাযোগ করুন।
৭. যোগাযোগ
ইমেইল: support@proshnobanai.com
WhatsApp: 01780080087
ঠিকানা: রোড ৫, ধানমন্ডি, ঢাকা-১২০৯